• Vapour Compression Refrigeration Cycle (Review)

     

     



    যান্ত্রিক প্রকৌশলী (Mechanical engineering)-এর বিষয় গুলো পড়তে হবে কল্পনা (Imagination)-এর মাধ্যমে,
    • কারণঃ কল্পনা জ্ঞানের চেয়েও শক্তিশালী (Imagination is more powerful than knowledge)
    •  সবাই মনে রাখবেন প্রচলিত যত নাম আছে তা অবশ্যই যৌক্তিক কারণই রাখা হয়েছে। আর সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান (knowledge) না থাকলেও নামটা নিয়ে  কল্পনা (Imagination)-এর মাধ্যমেই আপনার ৫০% + ধারণা হয়ে যাবে
    • আজ একটা টপিক নিয়ে আলোচনা করা যাকঃ
    Vapour Compression Refrigeration Cycle

    শুরু করিঃ নামটা নিয়ে চিন্তা করলেই প্রথমেে যেটা  আসে সেটা হলো "Vapour Compression" তার মানে হলো Vapour (বাষ্প) কে-Compression (সংকুচিত) করতে হবে। এখানে কথাটা যৌক্তিক (Logical) 

    কারণ gaseous state-এ থাকলেই একটা জিনিস কমপ্রেস করা যায়। এখন বিষয় হলো কমপ্রেস করলে অবশ্যই এটার আয়তন (Volume)-কমবে, আর সেক্ষেত্রে অবশ্যই এর চাপ (Pressure)-বাড়বে। তার মানে এটা এখন কল্পনা (Imagine)-করেই বলতে পারছি যে এই Schematic Diagram-এ Compressor থাকবে, আর সেখান থেকে হাই প্রেসার গ্যাস বের হবে।

    এখন আরেকটু চিন্তা করি, এই বাষ্প (Vapour)-তো এমনি এমনি আসেনি কারণ রেফ্রিজারেন্ট সাধারণত (Normally) তরল (Liquid) অস্থায় থাকে। অর্থাৎ একে Evaporate (vapour এর Verb) করা হয়েছে। আর সহজ ইংরেজী ভাষায়, যে Evaporate করে তাকে বলে Evaporator. আর অবশ্যই এটি Liquid কেই Vapour বানাবে, solid-কেতো আর Vapour  বানানো হবে না। তার মানে এই Evaporator টা Compressor-এর আগে ছিলো। আর এটা থেকে Low pressure-এর গ্যাস বের হবে আর কম্প্রেসরে গিয়ে High pressure-বের হবে। 

    • এরপর আসি পরের অংশে Refrigeration Cycle প্রথম নাম থেকেই বোঝা যাচ্ছে এটা ঠাণ্ডা হওয়ার কাহিনী। আর Cycle থেকে বোঝা যাচ্ছে যে এটা আবার শুরুতে ফিরে যাবে অর্থাৎ, যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ হবে । 
    • এখন প্রথম অংশ অনুযায়ী কম্প্রেসর থেকে বের হ‌ওয়া High Pressure gas-কে আবার Evaporator-এ যেতে হবে। কিন্তু এখন পর্যন্ত যে জন্য রেফ্রিজারেটর বানানো হয় সেটাই হয়নি, অর্থাৎ, Heat Transfer। তাহলে এটা Liquid হতে হবে, নাহলে Evaporator কি কাজ করবে???? 
    • তাই এখন এটা Condensed হওয়ার জন্য Condenser এ যাবে। মনে আছেতো, এটা কিন্তু কম্প্রেসর থেকে  High Pressure নিয়ে বের হয়েছিল; অর্থাৎ এটি High Pressure Liquid হয়ে Condenser থেকে বাহির হবে। আর এটি হবে ফ্রিজের বাইরে; কারণ এই Refrigerant-এসময় বাইরের Environment-এ-heat-reject করে Condensed-হয়। অর্থাৎ, Condenser Fridge-এর বাইরের অংশ।
    • এইতো, মোটামুটি শেষ। এখন তাহলে এটা আবার Evaporator এ যাওয়া বাকী। কিন্তু এটা আছে High Pressure-এ, তাহলেতো Compressor-এর কোনো কাজই থাকলনা। এজন্য এর প্রেশার কমাতে Expansion Valve-লাগে। 
    • এখন শেষ বিষয়টি হলো Cycle এর কাজ। আবার Refrigerant টিকে  EVAPORATOR Evaporate করবে, অর্থাৎ Liquid থেকে Vapour বানাবে এবং Heat Absorb করবে। আর এই heat সে নিবে ফ্রিজের ভিতরের খাবার থেকে।
    • কারণ Refrigerant Comparatively Cold. অর্থাৎ,  Evaporator Fridge-এর ভিতরে থাকে।
    • এই ভাবে আবার নতুন Cycle-হবে।
    • এবার আপনি নিজেই এর Schematic diagram draw  করতে পারবেন।

    এমন সব ধরনের টিপস পেতে Notify me-তে ঠিক দিয়ে রাখুন।

    লেখকঃ মোশাররফ হোসেন 

    সহযোগী: প্রকৌ. মো: আবু তুহিন


    ❤️ আপনারা সবাই

    👍Like,

    👌Comment,

    🧭Share- করে আমাদের সাথেই থাকুন।

    .

    Join Group:

    MechContent

    Mechanical Engineering Job Solution ||MEJS||


    WhatsApp: https://wa.me/p/5456148001063491/8801601082630


    Follow: Tuhin Engineering Academy

    Engr. Md. Abu Tuhin

    .

    Telegram Larges group for study :

    https://t.me/mechcontentMC

    আমাদের অনলাইন ক্লাস ভর্তি হতে যোগাযোগ করুন। WhatsApp: ০১৬০১ ০৮ ২৬ ৩০


            "ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য"

  • 0 Comments:

    Post a Comment

    MechContent

    Click on the link (MC) next to about our online class.

    MC

    ADDRESS

    Sardagong-1346, Gobindbari, Gazipur Sadar

    EMAIL

    mechcontent.duet@gmail.com
    abutuhin.duet@gmail.com

    TELEPHONE

    +880 9696 082 630
    +880 01601 082 630

    MOBILE

    01601 082 630
    01601 08 26 30